শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে বৈঠক

আগরতলা : পূজাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পূজা কমিটি গুলিকে নিয়ে হচ্ছে বৈঠক। যাতে শান্তিপূর্ণ ভাবে পূজার দিন গুলি অতিবাহিত হয়। পূর্ব আগরতলা থানা এলাকায় ইতিমধ্যে হয়েছে বৈঠক পূজা কমিটি গুলিকে নিয়ে। এর পরেও এই থানার অধীন বিভিন্ন পুলিস ফাঁড়ির তরফে পৃথক ভাবে ক্লাব গুলিকে নিয়ে সভা হচ্ছে। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার পুলিস ফাঁড়ির অধীন ২৫ টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি। ওসি জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে যাতে শান্তিপূরণ ভাবে পূজার দিনগুলি অতিবাহিত হয়। মানুষ যাতে আনন্দের সঙ্গে পূজা উপভোগ করতে পারেন। কোন ধরণের অসুবিধার সম্মুখীন না হতে হয়।

 

 

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক