আগরতলা পুর নিগমের মেয়রের হাত ধরে সূচনা হল পশ্চিম জেলাভিত্তিক মিশন ইন্দ্র ধনুষ পঞ্চম পর্যায়ের

আগরতলা : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হল পশ্চিম জেলাভিত্তিক মিশন ইন্দ্র ধনুষ পঞ্চম পর্যায়ের অভিযান কর্মসূচীর। শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু ও গর্ভবতী মহিলাদের এই কর্মসূচীর মাধ্যমে টিকা দেওয়া হবে। বিশেষ করে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু ও গর্ভবতী মহিলা যারা এই টিকা থেকে বাদ পড়েছে তাদেরকে এই কর্মসূচীর মাধ্যমে টিকা দেওয়া হবে।শনিবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে হয় পশ্চিম জেলা ভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান। পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে হয় অনুষ্ঠান। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।অনুষ্ঠানে এলাকার সাধারন মানুষের অংশগ্রহণ ছিল ভাল।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি