মেলারমাঠের ঘটনায় পুলিসের তরফে ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে—এসপি

আগরতলা : রাজধানীর মেলারমাঠে মোবাইল দোকানে ছুরিকাঘাত কাণ্ডে পুলিসের তরফে কোন দুর্বলতা কিংবা গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মহকুমা পুলিস আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুইদিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যে ঘটনাস্থলে থাকা টি এস আর সপ্তম ব্যাটেলিয়নের ৪ টি এস আর জওয়ানকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাটেলিয়নের তরফে তদন্ত হবে। এক সাক্ষাৎকারে একথা জানান পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে। তিনি জানান, মোবাইল দোকান মালিক ও অভিযুক্তের মধ্যে অনেকদিন ধরে আর্থিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়েই আক্রমণের ঘটনা। পুলিস সুপার জানান, অভিযুক্ত কিছুটা মানসিক ভারসাম্যহীন।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার