রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন—বিরোধী দলনেতা

আগরতলা : প্রয়াত মোবাইল ব্যবসায়ী হরি শঙ্কর সাহার লালবাহাদুর চৌমুহনী বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। শনিবার সকালে জিতেন বাবু ব্যবসায়ীর বাড়িতে যান। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী। এদিন মৃত ব্যবসায়ীর পরিবারের লোকজন দাবি জানান, দোষীর কঠোর শাস্তির। এদিকে মৃত হরি শঙ্কর সাহার পরিজনদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন চৌধুরী বলেন, মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছেন। পুলিসের বর্তমান ভূমিকায় ক্ষোভ জানান জিতেন বাবু। তিনি বলেন, এই পুলিসই পূর্বতন বাম সরকারের সময়ে ছিল। কিন্তু এমন অবস্থা ছিল না। এদিন বিরোধী দলনেতা মৃত ব্যবসায়ীর পরিজনদের সমবেদনা জানান। উল্লেখ্য সম্প্রতি রাজধানীর মেলারমাঠ এলাকায় নিজের মোবাইলের দোকানে এক যুবকের আক্রমণে গুরুতর আহত হয়ে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি