জাতীয় দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ত্রিপুরা দল

আগরতলা : জাতীয় দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ত্রিপুরা দল। উড়িষ্যায় হবে এই প্রতিযোগিতা। ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসর। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্য দলের নাম ঘোষণা করা হয়। এদিন ক্রিকেট এসোসিয়েশন ফর দ্যা ব্লাইন্ড ইন ত্রিপুরার কর্মকর্তারা দল ঘোষণা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কর্মকর্তারাও ছিলেন। সাংবাদিক সম্মেলনে ছিলেন দুই সংস্থার কর্মকর্তা সঞ্জয় ধন ভৌমিক, সহদেব সাহা সহ অন্যরা। একই সঙ্গে এদিন ঘোষণা করা হয় দৃষ্টিহীনদের জন্য উত্তর-পূর্বাঞ্চল দাবা প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া টিমের। চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখ আগরতলা প্রেস ক্লাবে হবে প্রতিযোগিতা।

Related posts

পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর জয় নিশ্চিতঃতুষার কান্তি ভট্টাচার্য

পুর নিগমের ২৩ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ

বিরোধীরা নানান অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার জন্যঃমুখ্যমন্ত্রী