রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর শুরু

আগরতলা : সাড়া জাগিয়ে শুরু হল রাজ্যে প্রথমবারের মতো রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর।রবিবার থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হল ২৯ তম রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফির ‘জি’ গ্রুপের প্রতিযোগিতা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। এদিন প্রথম ম্যাচে সিকিমের মুখোমুখি হয় গুজরাট। প্রথম ম্যাচে সিকিম ৪-à§§ গোলের ব্যবধানে গুজরাটকে পরাজিত করে। টানটান উত্তেজনার মধ্যদিয়ে এইদিনের খেলা হয়। মাঠে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে। তবে প্রথম ম্যাচে শেষ হাসি হাসে সিকিমের খেলোয়াড়রা। এদিন ম্যাচ দেখতে অনেক ফুটবল প্রেমী মাঠে আসেন।

Related posts

সাংবাদিক সম্মেলন করে জ্বালানী সাশ্রয় করারা আহ্বান জানান কল্যাণী সাহা রায়

গ্রীষ্মের ছুটির পর বৃহত্তর আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে রাজ্যের রসালো ফল আনারস