নিজেদের ঘরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল ত্রিপুরা মহিলা ফুটবল দল

আগরতলা : নিজেদের ঘরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল ত্রিপুরা মহিলা ফুটবল দল।২৯ তম রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফির ‘জি’ গ্রুপের আসর শুরু হয়েছে রবিবার থেকে। মঙ্গলবার ত্রিপুরা দল সিকিমের বিরুদ্ধে খেলতে মাঠে নামবে। সিকিমের বিরুদ্ধে মাঠে খেলতে নামার আগে সোমবার চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল রাজ্য দল। কোচ সুজিত ঘোষের তত্বাবধানে এদিন উমাকান্ত মাঠে অনুশীলন করে রাজ্য দলের খেলোয়াড়রা। কোচ সুজিত ঘোষ জানান ত্রিপুরা দল প্রথম ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে জয় পেয়েছে। তবে সিকিমের বিরুদ্ধের ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিকিম দল শক্তিশালী দল। তবে রাজ্য দলের খেলোয়াড়রা পরিশ্রম করে খেললে জয়ী হতে পারবে। বিগত বছর চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলতে নেমে রাজ্য দল পরাজিত হয়েছিল। এখন দেখার রাজ্য দল নিজেদের ঘরে সিকিমের বিরুদ্ধে সাফল্য পায় কিনা?

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা