রাজধানীতে যান দুর্ঘটনায় ৯ জন পড়ুয়া সহ আহত ১০

আগরতলা : যান দুর্ঘটনা কিছুতেই থামছে রাজ্যে। ফের রাজধানীতে দুর্ঘটনা। আহত ১০ জন। এদের মধ্যে ৯ জন পড়ুয়া। আগরতলা শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কমান্ডর গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল।গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে আহত হয় ইকফাই কলেজের ৯ জন ছাত্র-ছাত্রী ও ১ জন শিক্ষক। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বাহিনীর এক কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা