ড্রাগস সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিস

আগরতলা : ড্রাগস সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিস।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশ ফুলতুলি নয়া পাড়ার দেবজিত ভৌমিকের বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক দেবজিৎ ভৌমিককে। মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান গোপন সংবাদের ভিত্তিতে দেবজিৎ ভৌমিকের বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়। এসডিপিও আমতলির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ থেকে ৪২ লক্ষ টাকা হবে। ধৃত দেবজিৎ ভৌমিককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিস।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা