বিজেপি সদর শহর জেলা সাংগঠনিক নির্বাচন বৈঠক ও কর্মশালা

আগরতলা : সক্রিয় সদস্যতা সাংগঠনিক বৈঠক।বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে সোমবার হয় সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন বৈঠক ও কর্মশালা। রাজধানীর হাপানিয়াস্থিত এক বেসরকারি হোটেলে এই কর্মসূচি হয়। বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য জানান প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচনের পর্ব চলছে। সেই পর্বের অঙ্গ হিসাবে সোমবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে কর্মশালা হয়। নভেম্বর মাস থেকে প্রদেশ বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ