রাজ্যভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা রাজধানীর সুকান্ত একাডেমীতে

আগরতলা : রাজ্যভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা মঙ্গলবার রাজধানীর সুকান্ত একাডেমীতে। প্রতিবছরের মতো এবারো ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের তরফে হয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। রাজ্যের আট জেলায় জেলা ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী আট টি দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদিন রাজধানীর সুকান্ত একাডেমীতে হয় রাজ্য ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষ হয় পুরষ্কার বিতরণ।উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কে শশী কুমার সহ অন্যান্য আধিকারিকরা। প্রতিযোগিতার নোডাল অফিসার জানান অক্টোবরে ৮ টি জেলায় হয়েছে জেলা ভিত্তিক প্রতিযোগিতা। তিনি জানান উত্তর- পূর্বাঞ্চল বিজ্ঞান নাটক প্রতিযোগিতায় রাজ্য স্তরের বিজয়ী টিম যাবে গুয়াহাটিতে। আগামী ডিসেম্বরে নিউ দিল্লিতে হবে জাতীয় স্তরের বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। উল্লেখ্য পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা এবং কুসংস্কারমুক্ত রাখা। এই লক্ষে কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা