বেনুবন বৌদ্ধ বিহারে হয় কঠিন চীবর দান উৎসব

আগরতলা : বৌদ্ধ ধর্মের একটি অন্যতম অনুষ্ঠান হল কঠিন চীবর দান। প্রতিবছরের মতো এবছরও রবিবার রাজধানী আগরতলার বেণুবন বৌদ্ধ বিহারে দান শ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। বিগত বছরের মতো এবছরও বৌদ্ধ ধর্মের অন্যতম এই শ্রেষ্ঠ দানোৎসবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানের বৌদ্ধরা অংশ গ্রহণ করেন। ৪৭ তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকালে আগরতলার বৌদ্ধ বিহারে ভোরে হয় বুদ্ধবন্দনা। এরপর বিশ্ববৌদ্ধ পতাকা উত্তোলন করেন। সকালে হয় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার ও সংঘদান। বিকালে হয় কঠিন চীবর দান। ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা একই সঙ্গে একই বিহারে বসবাস করেন। আষাঢ় পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বসবাসের পর চীবর দান করেন। কঠিন চীবর দানোৎসব কমিটি পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কঠিন চিবর দান বছরে একবার হয়। প্রচুর লোক সমাগম ঘটে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা