আমতলী থানা এলাকায় জোড়া খুনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

  1. আগরতলা : শাশুড়ি- স্ত্রী খুনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানালেন এলাকাবাসী ও স্থানীয়য় লোকজন। তারা সোমবার আদালত চত্বরে এসে বিক্ষোভ দেখায়।১৩ অক্টোবর আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজীনগর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে সমরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি। পুলিশ রিমান্ড শেষে সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন মৃত তনুশ্রী চৌধুরীর বোন মা ও বোনের হত্যাকারির ফাঁসির দাবিতে এলাকাবাসিকে নিয়ে আদালত চত্বরে আসেন। মৃত তনুশ্রী চৌধুরীর বোনের অভিযোগ তনুশ্রীকে স্বামীর বাড়িতে স্বামী সমরজিৎ চৌধুরী শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তাই তনুশ্রী বাধ্য হয়ে মায়ের কাছে আশ্রয় নেয়। কিন্তু ১৩ অক্টোবর সমরজিৎ চৌধুরী শ্বশুর বাড়িতে এসে তনুশ্রী ও তার মাকে কুপিয়ে হত্যা করেছে। তাই তিনি অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর ফাঁসির দাবি জানান তারা।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক