মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া বৃহস্পতিবার

আগরতলা : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে মহড়া। বৃহস্পতিবার হবে এই মহড়া।আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া হবে বৃহস্পতিবার। রাজ্য পুলিশ, টিএসআর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, সিআরপিএফ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ.কে বর্মা এই মহড়ায় অংশ গ্রহণ করবেন। বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার। তিনি আরও জানান এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে তাদের মধ্যে কেমন সমন্বয় রয়েছে তা খতিয়ে দেখা। বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে সর্বমোট দুই শতাধিক কর্মী এই মহড়ায় অংশগ্রহণ করবে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা