৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা

আগরতলা : রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলা। ডি গ্রুপে মোট চারটি দল পরস্পরের মুখোমুখি হবে। দল গুলি হল মনিপুর, মিজোরাম, সিকিম ও ত্রিপুরা। শুক্রবার সকালে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। উপস্থিত ছিলেন টিএফএ-র সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। উদ্বোধনের পর অতিথিরা উদ্বোধনি ম্যাচে অংশগ্রহণকারি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী ম্যাচে মনিপুরের মুখোমুখি হয় সিকিম। খেলায় মনিপুর ৬-১ গোলের ব্যবধানে সিকিমকে পরাজিত করে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা