রাজধানীর গেদু মিয়ার মসজিদ পরিদর্শন রাজ্যপালের

আগরতলা : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সোমবার রাজধানীর শিবনগরস্থিত গেদু মিয়া মসজিদ পরিদর্শন করেন। এদিন রাজ্যপাল গেদু মিয়া মসজিদ পরিদর্শনকালে কথা বলেন মসজিদের ইমাম সহ কর্মকর্তাদের সাথে। রাজ্যপালের সাথে ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্যরা। গেদু মিয়া মসজিদ পরিদর্শন করার পর রাজ্যপাল বলেন গেদু মিয়া মসজিদ ঐতিহাসিক। এই বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। মসজিদ পরিদর্শনকালে লক্ষ্য করেছেন সেখানে একটি পুকুরও রয়েছে। অত্যন্ত শান্ত এবং সুন্দর পরিবেশে এই মসজিদটি রয়েছে। এটি ত্রিপুরার পর্যটনের আওতায় রয়েছে। তবে মসজিদটি সংস্কারের প্রয়োজন রয়েছে। মসজিদটি সংস্কার করার বিষয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবেন বলে জানান রাজ্যপাল।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার