শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

আগরতলা : শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বৃহস্পতিবার শ্রম দপ্তরে গন ডেপুটেশন দেওয়া হয় বিভিন্ন দাবিতে অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে একাধিক দাবিকে সামনে রেখে এদিন ডেপুটেশন প্রদান করা হয়। অল ত্রিপুর অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের হয়। মিছিলের সামনে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম ভবনে নিয়ে শ্রম কমিশনারের কাচে ডেপুটেশন প্রদান করে। দাবি আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়ে রাখেন সংগঠনের নেতৃত্ব।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী