শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

আগরতলা : শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিগ্রহের ঘটনার নিন্দা জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সংঘের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংঘের মুখপাত্র শুভঙ্কর রায় জানান ১৫ নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক প্রকার অর্ধ নগ্ন করে মারধর করা হয়েছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সংগঠন। কৃষ্ণপুর স্কুলের ঘটনায় যেই দোষী হোক না কেন, আইন হাতে তুলে নেওয়া ঠিক হয় নি। সংগঠন দাবি জানায় কৃষ্ণপুর স্কুলের ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কঠোর শাস্তি দেওয়ার। এই ঘটনায় ইতি মধ্যে বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার