প্যারিস অলিম্পিকের স্মৃতি চিহ্নের প্রদর্শনী আগরতলায়

আগরতলা : আগরতলায় এক টুকরো প্যারিস শীর্ষক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্যপাল।চলতি বছরেই হয়েছে প্যারিস অলিম্পিক। এই প্যারিস থেকে স্মৃতিচিহ্নের প্রদর্শনীর আয়োজন করা হয় আগরতলায়। রবিবার রাজধানীতে হয় আগরতলায় এক টুকরো প্যারিস। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের তরফে হয় অনুষ্ঠান। কলেজটিলা আগরতলা ক্লাবে হয় এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সচিব ইউ কে চাকমা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিন প্রদর্শিত হয় এবছর প্যারিস অলিম্পিকের বিভিন্ন মুহূর্তের ছবি। আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড় ছাড়াও অলিম্পিক দেখতে বহু লোক যান।এছাড়াও বিভিন্ন বিষয় এদিন উঠে আসে রাজ্যপালের ভাষণে। অতিথিরা ঘুরে দেখেন প্রদর্শনী। বিভিন্ন বিষয়ে অবগত হন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা