ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা হয় রবিবার

আগরতলা : ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা হয় রবিবার।অল ইন্ডিয়া কেমিস্ট্র এন্ড ডিস্ট্রিবিউটার ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর প্রথমবারের মতো রবিবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা হয়। রাজধানীর সুকান্ত একাডেমীতে হয় এই সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কেমিস্ট এন্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের চেয়ারম্যান নরেন্দ্র জৈন, অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায়, সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ সহ অন্যান্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ জানান অল ইন্ডিয়া কেমিস্ট্র এন্ড ডিস্ট্রিবিউটার ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের প্রথমবারের মতো বিশেষ সাধারন সভা হয় রবিবার।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি