আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

আগরতলা : আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা।পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাজ্যে সরব বিভিন্ন সংগঠন। প্রতিদিন বিভিন্ন জায়গায় হচ্ছে বিক্ষোভ-সভা। সোমবার দুপুরে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ডেপুটেশন দেয় হিন্দু সংঘর্ষ সমিতি। তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বাইরে সংগঠনের কর্মীরা ব্যাপক বিক্ষোভ সংগঠিত করে। এক সময় উত্তেজনা দেখা দেয় হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকে কেন্দ্র করে।ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম জেলার পুলিস সুপার সহ বিশাল পুলিস বাহিনী। পরে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিস মহানির্দেশক অনুরাগ সহ অন্যরা। তারা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা