ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ

আগরতলা : এবার ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের জন্য হোটেলের দরজাও বন্ধ সাময়িক কালের জন্য। বাংলাদেশী নাগরিকদের জন্য হোটেল পরিষেবা বন্ধের ঘোষণা দিল অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার এসোসিয়েশন।এসোসিয়েশনের সাধারন সম্পাদক জানান সোমবার হোটেল মালিকদের উপস্থিতিতে এক বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের কোন হোটেলে বাংলাদেশী নাগরিকদের থাকতে দেওয়া হবে না।তিনি জানান বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এতে মারাত্মক সমস্যায় পড়বেন বাংলাদেশী নাগরিকরা।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার