আগরতলা রেলস্টেশনের ১ নং প্লেট ফর্মে থাকা ব্যবসায়ীদের সমস্যার সুরাহা

আগরতলা : অবশেষে সমস্যার সমাধান। বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা দোকান খুলে বসবেন। আগরতলা রেল স্টেশনের ১ নং প্লেট ফর্মে দীর্ঘদিন ধরে রেল কম আসার কারনে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ১ নং প্লেট ফর্মের ব্যবসায়ীদের। তাই বাধ্য হয়ে ১ নং প্লেটফর্মের ব্যবসায়ীরা মঙ্গলবার তাদের দোকান বন্ধ করে দোকানের চাবি স্টেশন মাস্টারের নিকট জমা দিয়ে দেয়। ১ নং প্লেটফর্মে মোট ১০ টি দোকান রয়েছে। এই দোকানের মালিকরা জানান তাদের প্রতিদিন কর্মচারীর বেতন ও দোকান ভাড়া সহ ২ হাজার টাকা খরচ হয়। কিন্তু প্লেটফর্মে রেল কম আসার কারনে তারা আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন। বাধ্য হয়ে মঙ্গলবার তারা স্টেশন মাস্টারের নিকট দোকান বন্ধ করে দোকানের চাবি জমা দিয়ে দেন। বুধবার স্টেশন মাস্টার তাদের সাথে বৈঠক করেন। এবং বৈঠক থেকে সমাধান সুত্র বের হয়। তাই তারা পুনরায় এদিন দোকানের চাবি বুঝে নিয়েছেন।খুশি ব্যবসায়ীরা।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার