“সশক্ত মজদুর সংকল্প যাত্রা শুরু হবে”২০ ডিসেম্বর থেকে মজদুর মনিটরিং সেলের উদ্যোগে

আগরতলা : “সশক্ত মজদুর সংকল্প যাত্রা”২০ ডিসেম্বর থেকে শুরু হবে মজদুর মনিটরিং সেলের উদ্যোগে। এই সংকল্প যাত্রা চলবে à§©à§§ জানুয়ারি পর্যন্ত। মজদুর ভাইদের মধ্যে আত্মিক সম্পর্ক মজবুত করতে এবং মাতৃভূমির সেবায় নিজেকে সমর্পণের ভাব জাগ্রত করতে, সন্ত সমাজের আশীর্বাদকে পাথেয় করে এই যাত্রার শুভারম্ভ করে মজদূর মনিটরিং সেল। রাজ্যের প্রতিটি মহকুমায় সংগঠনের নেতৃত্ব যাবে এবং অসংগঠিত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনবে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের কার্যকরী কমিটির বৈঠক শেষে এই বিষয়ে বিস্তারিত জানান মজনুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর। তিনি জানান মজদুর মনিটরিং সেলের অধিন প্রায় ৩৪ টি সংগঠন রয়েছে।এদিন সভায় সংগঠনের বিভিন্ন জায়গায় থেকে কমিটির সদস্যরা অংশ নেন।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক