বড়দিনকে সামনে রেখে সেজে উঠছে মরিয়মনগর চার্চ

আগরতলা : বড়দিনকে সামনে রেখে সেজে উঠছে মরিয়মনগর চার্চ। প্রস্তুতি পড়ায় চূড়ান্ত পর্যায়ে। ২৫ ডিসেম্বর বড় দিন। আর এই বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়মনগর চার্চ। খ্রিষ্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়মনগর মুখী হবেন ২৪ ডিসেম্বর থেকে। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ। চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট। সেজে উঠছে আলোকমালায়। হাতে সময় বেশি নেই। মাঝে আর একদিন। তাই যুদ্ধকালিন তৎপরতায় প্রস্তুতির কাজ চলছে। দিন রাত এক করে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। এক শ্রমিক জানান মাদার মেরি হিসাবে পরিচিত কুমারি মারিয়ার কাছ থেকে অনেকে আশীর্বাদ পেয়েছেন। তাই কুমারি মারিয়ার স্ট্যাচু লাগানোর সময় প্রদিপ প্রজ্জলন করা হয়। অনেকেই সেখানে মোমবাতি জালিয়ে প্রার্থনা করেন। সকল ধর্মের লোক বড় দিনের উৎসবে সামিল হয় বলে জানান তিনি। প্রতিবছরের মতো এবারো ব্যাপক লোক সমাগম হবে বলে আশা আয়োজকদের। সেখানে বসে মেলাও।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি