কোন মণ্ডল সভাপতি সঠিক ভাবে কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে—সাংসদ বিপ্লব

আগরতলা : মণ্ডল সভাপতি মানে পার্টি অফিসে আসা যাওয়া নয়। কোন মণ্ডল সভাপতি সঠিক ভাবে কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন মণ্ডল সভাপতিদের নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন,দলের নিয়ম নীতি মেনে মানুষের কল্যাণে কাজ করবে বিজেপির নতুন মণ্ডল সভাপতিরা। সঠিক ভাবে কাজ না করলে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। মণ্ডল সভাপতি একটি মণ্ডলের প্রধান। মণ্ডল সভাপতির দায়িত্ব শুধুমাত্র পার্টি নয়। দলের পাশাপাশি মানুষের সেবা করতে হবে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌছাচ্ছে কিনা তা দেখতে হবে। উল্লেখ্য সোমবারই ৬০ মণ্ডলের নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি।

Related posts

বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান