মোটর বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু জিবিতে

আগরতলা: ফের পথের বলি আরও এক। আহতের যুবকের মৃত্যু হয় জিবিতে। যান দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। ছোট্ট ত্রিপুরায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। এবার দুর্ঘটনায় প্রাণ হারালেন চিকিৎসাধীন অবস্থায় থাকা ২২ বছরের যুবক সুনীল মগ। ঘটনাটি ঘটে দক্ষিন জেলার পতিছড়ি এলাকায়। জানা গেছে হেলমেট ছাড়াই মোটর বাইক নিয়ে পতিছড়ি এলাকায় যাচ্ছিলেন সুনীল। পথে স্পিড ব্রেকারে এসে নিয়ত্রন হারিয়ে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে বীরচন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে শান্তিরবাজার হাসপাতালে পাঠানো হয়। পড়ে জিবিতে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। অবশেষে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় যুবক সুনীল মগ। মৃত যুবকের বাড়ি শান্তিরবাজার থানার অন্তর্গত লাল মিরা মগ পাড়া এলাকায়। সুনীলের মৃত্যুর খব্রে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক