দুইদিন ব্যাপী শিশু উৎসবের সূচনা হল রামনগর ৮ নং রোডস্থিত নবজাগরণ ক্লাবের

আগরতলা : দুইদিন ব্যাপী শিশু উৎসবের সূচনা হল শনিবার রাজধানীর রামনগর ৮ নং রোডস্থিত নবজাগরণ ক্লাবের। শনিবার দুদিন ব্যাপী শিশু উৎসবের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় চার শতাধিক শিশু এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ক্লাব সভাপতি গৌতম রায়, সম্পাদক বিষ্ণুপদ ধর সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার শিশু উৎসব আয়োজন করার জন্য নব জাগরণ ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।এদিন উদ্বোধনী দিনেই উৎসবকে কেন্দ্র করে শিশুদের মধ্যে দারুণ সাড়া পড়ে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!