রাজধানীর প্রজ্ঞাভবনে একদিনের প্রশিক্ষণ কর্মসূচী

আগরতলা : স্বাস্থ্য দপ্তরের তরফে একদিনের প্রশিক্ষণ কর্মসূচী। সোমবার এই প্রশিক্ষণ কর্মসূচী হয় রাজধানীর প্রজ্ঞাভবনে।”ওষুধের নমুনা সংগ্রহ, তদন্ত কৌশল এবং প্রসিকিউশনের উদ্বোধন” শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মসূচী হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনের à§§ নং হলে এই প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা সহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা বলেন ভারতবর্ষে সবচেয়ে বেশি ঔষধ উৎপাদন হয়। ভারত থেকে অন্য দেশে ঔষধ রপ্তানি করা হয়। কিন্তু কোন রোগীকে সঠিক পরিমাণে সঠিক ঔষধ প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। এছাড়াও বিভিন্ন বিষয়ও নিয়ে আলোচনা হয়।

Related posts

ADG NCC NER Major General Anurag Vij Meets Tripura CM Dr. Manik Saha; Discusses Expansion of NCC in State

খুঁটি পূজার মধ্যদিয়ে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করল ভট্টপুকুর কালিটিলাস্থিত শান্তি সংঘ ক্লাব

আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালো সিপিআইএমএল