রহস্যজনক মৃত্যু শিবনগরে ভাড়াঘরে কলেজ পড়ুয়ার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আগরতলা : রাজধানীতে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য। মৃতের নাম বিপুল জমাতিয়া। পূর্ব আগরতলা থানার পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।উদয়পুর মহকুমার কিল্লা কোয়াই মুড়া এলাকার বাসিন্দা বিপুল জমাতিয়া। সে এমবিবি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। রাজধানীর শিবনগর অনিক ক্লাব সংলগ্ন তপন কুমার পালের বাড়িতে ভাড়া থাকত বিপুল। বাড়ির মালিক তপন কুমার পাল জানান সোমবার শেষ বারের মতো বিপুলের সাথে ওনার কথা হয়েছে। সেই দিন বিপুল জানিয়েছিল তার জ্বর এসেছে। তারপর আর বিপুলের সাথে মালিকের কথা হয় নি। বুধবার বাড়ির মালিক অপর এক ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আনতে গিয়ে বিপুলের ঘরে যান। তখন বিপুলকে ঘরের মেঝেতে বসা অবস্থায় দেখতে পান। অন্য এক ভাড়াটিয়া এসে দেখেন বিপুল মারা গেছে। খবর পেয়ে ছুটে আসেন পূর্ব আগরতলা থানার পুলিস, অতিরিক্ত পুলিস সুপার সহ অন্যরা।ঘটনাস্থলে আসেন মৃত যুবকের বাবাও। পুলিস মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কিভাবে যুবকের মৃত্যু হয়েছে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি