আগরতলা : শুক্রবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিস কমপ্লেক্সে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”-এর সাথে সম্পর্কিত দ্বিতীয় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এইদিনের রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দানের মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তিনি এইদিন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের সম্মানিত করেন। পাশাপাশি তাদেরকে দেখে অন্যান্য দপ্তরও যেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে তার আহ্বান জানান। মন্ত্রী সুধাংশু দাস জানান যে কোন দান ক্ষণ স্থায়ী। কিন্তু রক্তদানের মাধ্যমে মানুষের জিবন ফিরিয়ে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির যুগেও রক্তের কোন বিকল্প নেই।
আধুনিক প্রযুক্তির যুগেও রক্তের কোন বিকল্প নেইঃমন্ত্রী সুধাংশু দাস
3