3
আগরতলা : কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় অপহরণ কান্ডে নয়া মোড়। আটক ৮ অভিযুক্ত। পশ্চিম আগরতলা থানার ওসি জানান বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় পার্কিং-কে কেন্দ্র করে কিছু যুবকের মধ্যে ঝামেলা হয়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমত পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুটি উদ্ধার করে। পরবর্তী সময় এই ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়। খবর ছড়িয়ে পরে সেখানে একটি অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু থানায় অপহরণের কোন অভিযোগ আসে নি। যারা আহত হয়েছে, হাসপাতালে গিয়ে পুলিশ তাদের সাথেও কথা বলেছে।