Home » এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

by sokalsandhya
0 comments

আগরতলা : দেশ জুড়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিরোধী দল সহ সর্বঅংশের মানুষের আন্দোলন ব্যাপক রূপ নিচ্ছে। সাংবিধানিক অধিকারের প্রশ্নে সরকার যতটা দমন পীড়ন অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে চাইছে তার বিরোধিতা করে দেশের অধিকাংশ বিরোধী দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বযক্তিগত পর্যায়েও অনেকে এগিয়ে এসেছেন। এতে আন্দোলনের তিব্রতা বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বর্তমান কায়ের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য তার স্বরাষ্ট্র দপ্তরকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্ট স্ট্রিটে জাতীয় কংগ্রেসের দুইটি সংগঠন গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয় জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে। দেশের ১৩ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি দলকে ভোটে জয়ী করার লক্ষ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ-র নির্দেশে জ্ঞানেশ কুমার এইটা করেছে। স্বাভাবিক ভাবেই দেশের এই ভোট প্রক্রিয়া দেশের মানুষ মন থেকে মেনে নিতে পারছে না। যার কারণে ছাত্র-যুবরা আন্দোলনে সামিল হয়েছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বৃহস্পতিবার কংগ্রেসের দুই সংগঠনের নেতৃত্বের উপর বর্বোরচিত আক্রমণের নিন্দাও জানান। একই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন এই আন্দোলন সহজে থেমে যাবে না। দীর্ঘ মেয়াদি আন্দোলনের রূপ রেখা তৈরি করে জাতীয় কংগ্রেস মাঠে প্রস্তুতি নিয়েছে। এসআইআর অবিলম্বে বন্ধ করা, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আগামিদিনে ত্রিপুরা রাজ্যেও ছড়িয়ে দেওয়া হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles