আগরতলা : বুধবার দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে গ্রামীণ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ৬ টি বর্জ্য সংগ্রহকারী যান বিতরণ করা হয়। এই যান গুলি বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের নিকট হস্তান্তর করা হয়। ৪ চাকা বিশিষ্ট বজ্য সংগ্রহকারী মিনি ট্রাক গুলি গ্রামীণ এলাকার জন্য একটি কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সমাধান। এই যান গুলি ছোট ও সরু গ্রামীণ রাস্তায় চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে হাইড্রোলিক ডাম্পিং বা টিপিং সিস্টেম রয়েছে। যার মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য সহজে ও দ্রুত খালি করা যায়। এছাড়াও এতে ঢাকনাযুক্ত হপার বডি রয়েছে। যা দুর্গন্ধ ছড়ানো এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এইদিন এই বর্জ্য সংগ্রহকারি যান গুলি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান সবচ্ছ ভারত মিশনের অধিন এই বর্জ্য সংগ্রহকারি গাড়ি গুলি ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে তিনটি ব্লকের জন্য তিনটি গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। মোট ৬ টি এই ধরনের গাড়ি ক্রয় করা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন এই গাড়ি গুলির সঠিক ব্যবহার করা হবে। প্রতিটি গাড়ি ক্রয়ের জন্য প্রায় ১১ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে বলেও জানান তিনি।
পশ্চিম জেলার ৬ ব্লককে প্রদান করা হল বর্জ্য সংগ্রহকারী গাড়ি
5