Home First post রাজ্যের ১০ টি সেন্টারে ২১ জুন পুনঃরায় অনুষ্ঠিত হবে নিট ইউজি পরীক্ষাঃরাভেল হেমেন্দ্র কুমার

রাজ্যের ১০ টি সেন্টারে ২১ জুন পুনঃরায় অনুষ্ঠিত হবে নিট ইউজি পরীক্ষাঃরাভেল হেমেন্দ্র কুমার

by sokalsandhya
0 comments

আগরতলা : ২১ জুন পুনঃরায় অনুষ্ঠিত হবে নিট ইউজি পরীক্ষা। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান নিট ইউজি পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এন.টি.এ গাইড লাইন অনুযায়ী রাজ্য স্তরে এবং জেলা স্তরের কমিটি রয়েছে। এই কমিটি গুলির নিয়মিত বৈঠক করা হয়েছে। এইবার সকল পরীক্ষা সরকারি স্কুল কিংবা বিশ্ব বিদ্যালয়ে করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে মোট ১০ টি সেন্টার রয়েছে। তার মধ্যে পশ্চিম জেলায় ৯ টি এবং ধলাই জেলার কমলপুরে একটি সেন্টার রয়েছে। পশ্চিম জেলার সেন্টার গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার পরীক্ষার্থী রয়েছে। কমলপুরের সেন্টারে প্রায় ২০০ পরীক্ষার্থী রয়েছে। এইবার রাজ্যে নিট ইউজি পরীক্ষার পরীক্ষার্থী রয়েছে ৪ হাজার ৭০০ জন। বেশিরভাগ দিব্যাঙ্গন পরীক্ষার্থীদের পশ্চিম জেলার দুইটি সেন্টারে দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র যেখানে মজুত রাখা হবে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জাওয়ানরা। সেখানে থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে প্রশ্নপত্র গুলি সংশ্লিষ্ট পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া হবে। পরীক্ষা সেন্টার গুলিতে দুই দফায় পরীক্ষার্থীদের চেকাপ করা হবে। প্রথমে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে চেকাপ করা হবে। তারপর এন.টি.এ-র নিযুক্ত অফিসাররা চেকাপ করবে। অপরদিকে সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলির ভর্তি প্রক্রিয়ার বিষয়ে তুলে ধরেন। তিনি জানান রাজ্যে ২৯ টি সাধারন ডিগ্রি কলেজ রয়েছে। সেই গুলিতে ভর্তির জন্য ইতিমধ্যে নোটিস জারি করা হয়েছে। ২৯ মে থেকে ভর্তির জন্য আবেদন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ৭ জুন মধ্যরাত্রি পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে। আবেদন করতে হবে অনলাইনে। ১৯ জুন প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে। প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া চলবে ২২ ও ২৩ জুন। তারপর ২৪ জুন দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া চলবে ২৫ থেকে ২৯ জুন। তারপর তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে ৩০ জুন। তৃতীয় দফায় ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ১ ও ২ জুলাই। তারপর ৩ জুলাই চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে। চতুর্থ দফায় ভর্তি প্রক্রিয়া চলবে ৪ থেকে ৬ জুলাই। এইদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles