4
আগরতলা, ৮ নভেম্বর : সরকারি বাস ভবনে নিজের দেহরক্ষী সহ আরক্ষা কর্মীদের সাথে দীপাবলির আনন্দে মেতে উঠলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সরকারি বাসভবনে আরক্ষা কর্মীদের সাথে প্রদীপ প্রজ্জলন করে তাদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দীপাবলি উৎসব উপলক্ষ্যে এইদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কর্মরত আরক্ষা কর্মী সহ সকল কর্মীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান দীপাবলি উৎসব একটি আনন্দের দিন। দীপাবলি উৎসবকে আলোর উৎসবও বলা হয়। দীপাবলি উৎসব উপলক্ষ্যে নিজের সরকারি বাসভবনে কর্মরত সকল কর্মীদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন।