17
আগরতলা : শুরু হল অষ্টম পর্যায়ে গবাদি পশুর খুড়াপিড়া রোগের টিকাকরন কর্মসূচি। সোমবার রাজ্য স্তরে এই কর্মসূচির সুচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতের বিন পাড়ায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কর্মসূচির সুচনা করা হয়। অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দিপা ডি নায়ার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান গবাদি পশুর যেন খুড়াপিড়া না হয়, তার জন্য প্রতিষেধক হিসাবে এই এফ.এম.ডি টিকা দেওয়া হয়। প্রতি ৬ মাস পর পর অর্থাৎ বছরে দুইবার এফ.এম.ডি টিকা দেওয়া হয়ে থাকে গবাদি পশুকে।