1
আগরতলা : ২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্স। আর এই কনফারেন্সকে সামনে রেখে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মশাল মিছিল। তারই অঙ্গ হিসেবে ইন্ডিয়ান ফিজিও থেরাপি ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। ইন্ডিয়ান ফিজিও থেরাপি ত্রিপুরা শাখার সভাপতি ডাঃ বীরভর দেবনাথ জানান এই মশাল মিছিলের মূল উদ্দেশ্য হল সড়ক সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন করা। ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্স ২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৫৬ টি দেশের প্রায় ১০ হাজারের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে।