Home First post ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ত্রিপুরা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বৈঠক

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ত্রিপুরা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বৈঠক

by sokalsandhya
0 comments

আগরতলা : ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ত্রিপুরা চ্যাপ্টারের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত শুক্রবার। আগরতলা এমএল প্লাজাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা নিয়ে আলোচনা হয়। কিভাবে দুই দেশের মধ্যে ব্যবসায়িক আদান প্রদান আরও বৃদ্ধি করা যায় এবং বেশ কিছু সমস্যার কথাও এদিন আলোচনায় উঠে আসে। এইদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ল্যান্ড পোর্ট অথরিটির অন্যতম আধিকারিক দেবাশীষ নন্দী সহ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ত্রিপুরা চ্যাপ্টারের সচিব সুজিত রায় সহ অন্যান্যরা। ত্রিপুরা ল্যান্ড পোর্ট অথরিটির অন্যতম আধিকারিক দেবাশীষ নন্দী জানান ২০২৪ সালে বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক ছিল তার উপর কিছুটা প্রভাব পরে। বাংলাদেশ থেকে চাহিদা অনুযায়ী অনেক গুলি সামগ্রী আমদানি করা হয়। বর্তমানে সেই সকল সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। যার কারণে কিছু কিছু সামগ্রীর মূল্য ক্রেতাদের অতিরিক্ত দিতে হচ্ছে। এই বিষয় গুলি নিয়ে এইদিন আলোচনা হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করার বিষয়ে এইদিন আলোচনা হয়েছে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles