26
আগরতলা : পৌর নিগমের আসন্ন নির্বাচনে ৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে SUCI দল। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার ৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মিঠু রানী ভৌমিক।
এদিন রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেয় SUCI দলের পক্ষ থেকে। ৩৯ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই পুর নিগম নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করল SUCI।
৩৯ নম্বর ওয়ার্ড ছাড়াও আরও চারটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই ওয়ার্ডগুলি হল ২৪, ৪৫, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড। আগামী দিনে এই ওয়ার্ডগুলিতেও দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।