Home » দীপাবলি উৎসব উপলক্ষ্যে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির

দীপাবলি উৎসব উপলক্ষ্যে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির

by sokalsandhya
0 comments

আগরতলা : আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণ। জোর কদমে চলছে মন্দির সাজিয়ে তোলার কাজ। বাৎসরিক উৎসব উপলক্ষ্যে বিশেষ ভাবে মন্দির সাজিয়ে তোলা হচ্ছে। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণে। বসে মেলা। জয় মা কালী সন্তান সংঘের এক সদস্য জানান ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে তিন দিন ব্যাপী পূজার আয়োজন করতে গিয়ে হিমশিম খেটে হয়। তাই এই মন্দিরের পার্শ্ববর্তি ৩ টি ক্লাব ও প্রশাসনকে নিয়ে এই বছর তিন দিন ব্যাপী পূজার আয়োজন করা হবে। ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে অধিবাস পূজা। ৮ নভেম্বর কুমারী মায়েরা মায়ের মন্দির থেকে র্যা লি করে লক্ষ্মীনারায়ণ মন্দিরের দিঘি থেকে জল নিয়ে আসবে। সেই জল দিয়ে দুপুরে মাকে স্নান করানো হবে। ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে কুমারী পূজা। তিন দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেবকে আমন্ত্রণ জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles