6
আগরতলা, ৭ নভেম্বর: কৃষ্ণনগর কদমতলীস্থিত ঐতিহ্যবাহী ক্লাব কদমতলী যুব সংস্থা অন্যান্য বছরের ন্যায় এই বছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে। তাদের পূজার এইবারের ভাবনা পল্লী প্রাঙ্গণে শক্তিরূপিণী। কৃষ্ণনগর এলাকার এই ক্লাব ১৯৭১ সাল থেকে দীপাবলিতে কালী পূজা করে আসছে। প্রত্যেক বছর আগরতলা শহরের কয়েকটি বড় পূজার মধ্যে তাদের পূজাও গণ্য হয়। এই বছর ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত তাদের পূজা মন্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ৮ ও ৯ নভেম্বর দুইদিন সন্ধ্যায় দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের এক সদস্য জানান এইবারের তাদের পূজার বাজেট ১০ লক্ষ টাকা।