1
আগরতলা, ৭ নভেম্বর: রাজধানীর এক বেসরকারি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সচিব সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। এক সাক্ষাৎকারে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে সচিব জানান প্রতি বছরের ন্যায় এই বছরও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আজীবন সদস্যদের নিয়ে বার্ষিক মিলন মেলার আয়োজন করা হয়েছে। নবীন প্রবীণ সকল আজীবন সদস্যদের এইদিনে আমন্ত্রণ জানানো হয়েছে।