7
আগরতলা, ৮ নভেম্বর : রাজধানীর গঙ্গাইল রোডের শিব শনি কালী মন্দিরে শ্যামাপুজোর উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, নিবাস দাস সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন তিনি কমিউনিস্টদের দেখতে পারেন না। কারণ কমিউনিস্টরা ভারতবর্ষের অনেক ক্ষতি করেছে। সময়ে সময়ে কমিউনিস্টরা পৃথক পৃথক রূপ ধারন করে। তারা ভারতকে ভাগ করতে চায়।