Home » রাজধানীর কুঞ্জবন খেজুর বাগান চৌধুরী পাড়ায় ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ বোনের বিরুদ্ধে

রাজধানীর কুঞ্জবন খেজুর বাগান চৌধুরী পাড়ায় ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ বোনের বিরুদ্ধে

by sokalsandhya
0 comments

আগরতলা, ৯ নভেম্বর : রাজধানীর কুঞ্জবন খেজুর বাগান চৌধুরী পাড়ার বাসিন্দা বিপুল দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। রবিবার রাতে ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। বিপুল দেবনাথের অভিযোগ ওনার দ্বিতীয় ও ছোট বোনের সাথে ৬ থেকে ৭ মাস ধরে জায়গা নিয়ে ঝামেলা চলছে। ওনার মা মৃত্যুর পূর্বে ওনার নামে দুইটি জায়গা দিয়ে গেছেন। তার মধ্যে একটি জায়গা দুই বোন মিলে দখল করে রেখেছে। অপর জায়গাটিও তারা দখল করে নিতে চাইছে। ছোট বোন ওনার নামে ধর্ষণের মামলা করে জেলও খাতিয়েছেন। তারা ইতিপূর্বে হুমকি দিয়েছে দুইটি জায়গা তাদের নামে করে না দিলে তাকে জেলে পাঠানো হবে। এবং তার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। রবিবার রাতে ওনারা কেউই বাড়িতে ছিলেন না। এই সুযোগে ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে ওনার ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ওনার অভিযোগ ওনার বোন ওনার বাড়িতে আগুন লাগিয়েছে। এনসিসি থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles