আগরতলা, ১০ই নভেম্বর : ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় মহালি বাস্কেটবল প্রতিযোগিতা। পাঁচ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ১৪ টি রাজ্যের ৪০ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন মহিলা বাস্কেটবল খোলোয়াড় অংশগ্রহণ করবে। ১১ নভেম্বর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য দেবব্রত দাস, বিশ্ববিদ্যালয়রে ভারপ্রাপ্ত রিজেস্ট্রার প্রফেসর সমীর কুমার শীল, পদ্মশ্রী দীপা কর্মকার, অর্জুন পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মন্টু দেবনাথ সহ অন্যান্যরা। মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রিজেস্ট্রার প্রফেসর সমীর কুমার শীল সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী জাতীয় মহালি বাস্কেটবল প্রতিযোগিতা
2