সিপাহীজলা , ১০ই নভেম্বর : বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথ। মঙ্গলবার তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের বড়জলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। এবং গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এইদিন বিজেপি প্রার্থী রতন দেবনাথের সাথে ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, স্থানীয় নেতৃত্ব সজল দেবনাথ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিজেপি সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী জানান বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথের সমর্থনে এইদিন বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন। নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে জানান তিনি।
বাড়ি বাড়ি ভোট প্রচারে ঝড় তুললেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রতন দেবনাথ
12