আগরতলা : পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন আশিস কুমার সাহা। রবিবার তিনি ৩৩ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তন্ময় ধরের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে। তাদেরকে আশ্বাস দেন কংগ্রেস পুর নিগমের ক্ষমতা দখল করলে আগরতলা শহরের বিভিন্ন সমস্যা গুলি দ্রুত সমাধান করা হবে। বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ২০১৮ সালের পর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে বারে বারে বাধা প্রাপ্ত হয়েছে। বর্তমানে যারা কর্পোরেটর রয়েছে তারা মানুষের ভোটে কর্পোরেটর হয় নি। বল প্রয়োগ করে সন্ত্রাস করে তারা কর্পোরেটর হয়েছে। তারা আগরতলা শহরের উন্নয়নে ব্যর্থ হয়েছে। স্মার্ট সিটির জন্য বরাদ্দ কৃত অর্থ মানুষের উন্নয়নের সাথে সঠিক ভাবে ব্যয় করা হয় নি। মানুষ পরিবর্তন চাইছে। কিন্তু মানুষ আশঙ্কায় রয়েছে নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনা।
সাধারণ মানুষ আশঙ্কায় রয়েছে নিগম নির্বাচনে তারা ভোট দিতে পারবে কিনাঃআশিস কুমার সাহা
19