Agartala : স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভি আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, স্যন্দন পত্রিকার প্রাণপুরুষ সুবল কুমার দে সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্লাবকে ৩১ টি পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ভারত আধ্মাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্বে পরিচিত। সময়ে সময়ে এই পরিচয়ের উপর অনেক আঘাত করা হয়েছে। কমিউনিস্টদের শাসনকালেও ভারতের পরিচয়ের উপর আঘাত করা হয়েছে। তারা ভারতের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত করার চেষ্টা করেছে সময়ে সময়ে। ভারতের সোমনাথ মন্দির, রাম মন্দির ভাঙ্গা হয়েছে। কিন্তু তারা জানতো ভারতকে শেষ করতে হলে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। কিন্তু তারপরও ভারত শেষ হয়ে যায় নি। ভারত ভারতের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এইটাই ভারত। ভারতকে বুঝা অনেক কঠিন। ভারতকে জিততে হলে ভারতের সংস্কৃতিকে জিততে হবে।
ভারত আধ্মাত্মিক দেশ হিসাবে সমগ্র বিশ্বে পরিচিতঃবিপ্লব কুমার দেব
1