Home » দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছেঃমানিক সরকার

দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছেঃমানিক সরকার

by sokalsandhya
0 comments

আগরতলা, ১৮ নভেম্বর:– আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয় বুধবার। এইদিনের জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন ২০১৮ সালের পূর্বে বিজেপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছে তা পূরন করে নি। তারা ঘরে ঘরে চাকুরির আশ্বাস দিয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে রয়েছে। অথচ বিজেপি নেতা মন্ত্রীদের মুখে এই নিয়ে কোন কথা নেই। তারা মানুষকে বিভ্রান্ত করেছিল। বামফ্রন্ট সরকারের ইচ্ছা থাকলেও সপ্তম বেতন কমিশন দিতে পারে নি। কেন্দ্রে বিজেপি সরকার থাকার পরও রাজ্যের বিজেপি সরকার কেন সপ্তম বেতন কমিশন কার্যকর করতে পারে নি। অথচ নির্বাচনের পূর্বে বিজেপি আশ্বাস দিয়েছে সপ্তম বেতন কমিশন প্রদান করবে। বিজেপির মিথ্যা আশ্বাসে যুব সমাজ ও শিক্ষক কর্মচারীরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়েছিল। দেশের বিভিন্ন রাজ্যে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছে। শ্লোগান উঠেছে ভোট চোর গদি ছুর। অনেকে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে, আবার অনেকে মুখ খুলছে না। ২০১৮ সালের পর থেকে যাদের পেসি শক্তি ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেই পেশি শক্তির সংখ্যা কমতে শুরু করেছে। বাইক বাহিনীর সংখ্যা কমতে শুরু করেছে বলে দাবি করেন মানিক সরকার। তিনি আরও বলেন বাইক বাহিনী বুঝতে শুরু করেছে তারাও বঞ্চনার শিকার। এইদিনের জনসভায় মানিক সরকারের সাথে ছিলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। জনসভায় বাম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles